পিতার লাশ দেখা হলো না যুক্তরাজ্য প্রবাসী শিপনের

by News Room

 জাহাঙ্গীর আলম মুসিকঃ পিতার লাশ দেখা হলো না যুক্তরাজ্য প্রবাসী শিপনের। লাশ দেখার আগেই বাহুবলে মর্মান্তিক প্রাণ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। এ ঘটনায় তার পরিবারে চলছে শোকের মাতম।
পারিবারিক সূত্র জানায়, শিপন তার পিতা মখলিছ মিয়ার মৃত্যুর খবর পেয়ে দাফন-কাফনের জন্য দেশে ফিরছিলেন।
জানা যায়, দক্ষিণ সুরমার হরিনাথপুর গ্রামের তুলা মিয়ার ভাগ্নে বালাগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের মখলিছ মিয়ার পুত্র শিপন মিয়া লন্ডন থেকে একটি বিমানে শুক্রবার ঢাকা শাহজালাল(র.) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে। তাকে রিসিভ করার জন্য তুলা মিয়া সিলেট থেকে একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে ঢাকায় যান। সাথে নেন- তার গ্রামের আমির আলী ও জসিম মিয়াকে। ভাগ্নেকে নিয়ে সিলেট ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মিরপুর টুগলী এলাকায় বাস-মাইক্রোবাস ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে লন্ডন প্রবাসী শিপন ছাড়াও দক্ষিণ সুরমার তুলা মিয়া (৪৫), কনাই মিয়ার পুত্র আমির আলী, লাল মিয়ার পুত্র জসীম মিয়া, মাইক্রোবাস চালক দেলওয়ার ও মোটর সাইকেল আরোহী দুইজন সহ ৭ জন ঘটনাস্থলে মারা যান। নিহত তুলা মিয়ার নিকট আত্মীয় মইনুল ইসলাম মঞ্জু তুলা মিয়া, আমির আলী ও জসীমের লাশ নিয়ে তারা মোগলাবাজারে নিয়ে আসা হয়েছে। প্রবাসী শিপনের লাশ বালাগঞ্জে ও চালক দেলওয়ার হোসেন ইমনের লাশ রাজনগরে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে,হরিনাথপুর গ্রামের এই তিনজনের নামাজে জানাজা আজ শনিবার বাদ জোহর জামেয়া তুয়াক্কুলিয়া রেঙ্গা প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

You may also like

Leave a Comment