ছাতক প্রতিনিধি:ছাতকের বাগবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে প্রধান শিক্ষক নিত্য রঞ্জন দাস আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মনোনীত সভাপতি সহিদুল ইসলামকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুম মিঞা, কমিটির বিদ্যােৎসাহী সদস্য সাব্বির আহমদ, অভিভাবক সদস্য কহিন চৌধুরী, সুনিয়া বেগম, শিক্ষানুরাগী সদস্য ইমাদ উদ্দিন মানিক ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সহিদুল ইসলাম বলেন, উপজেলার অন্যতম একটি বিদ্যাপীঠ বাগবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অব্যাহত রাখতে তিনি শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করবেন।
ছাতকে বাগবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটির সভাপতিকে বরণ
307
previous post
