560
মহান বিজয় দিবস ও স্বাধীনতার গৌরবময় ৫০ বছর পূর্তি উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গত বৃহস্পতিবার সকালে একাত্তরের বীর শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি (মার্কস বাদী) সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দ।
সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও কেন্দ্রীয় সংগঠক সিরাজ আহম্মেদ ও সাধারণ সম্পাদক ডাঃ হরি ধনদাসের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পনকালে উপস্থিত ছিলেন, বিশ্বজিৎ শর্ম্মা, অজিত কুমার দেব, রুহুল আমিন, ইমন কুমার দেব, অসিম কপালী, সুখেশ দাস, ইসলাম উদ্দীন, শুব্র দেব, বিশ্বজিত সরকার প্রমুখ। বিজ্ঞপ্তি
