অজয় নারায়ণ সিংহ পরলোক গমণে

by News Room

নগরীর চৌহাট্টাস্থ সিংহবাড়ীর খ্যাতিমান এডভোকেট ঁউপেন্দ্র নারায়ণ সিংহের ২য় পুত্র স্থপতি অজয় নারায়ণ সিংহ গতকাল ১৯ ডিসেম্বর রবিবার সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫:২৩ মিনিটে পরলোকগমণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘকাল ঢাকা ও বিদেশের বিভিন্ন কোম্পানীতে চীফ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। সিলেটে সাম্প্রতিক দিনগুলোতে তিনি একান্ত অবসর জীবন যাপন করছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, তিনি চিরকুমার ছিলেন।
রবিবার দিবাগত রাত সাড়ে ১০টায় সিলেট নগরীর চালিবন্দরস্থ মহাশশ্মানে তাঁর শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মানব সেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেকের সভাপতি রবীন্দ্র অনুরাগী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দনের অগ্রজ ভ্রাতার পরলোকগমণে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেট বিবেকের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দেব, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪২৮ বাংলার সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবঃ ডি.জি.এম. প্রণব কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের সভাপতি বেনু ভ‚ষণ দাশ, সাধারণ সম্পাদক বিনয় ভ‚ষণ তালুকদার প্রমুখ।
এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ স্থপতি অজয় নারায়ণ সিংহের পরলোকগত আত্মার চিরশান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি

 

You may also like

Leave a Comment