আখালিয়াঘাট পয়েন্টে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক’ আলোচনা সভা অনুষ্ঠিত

by News Room

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ কতৃর্ক আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক’ আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ১৮ ডিসেম্বর শনিবার রাতে সুনামগঞ্জ রোড আখালিয়াঘাট পয়েন্টে সিলেট শাবিপ্রবি গেইটস্থ আখালীয়াঘাট কার্যালয়ের অনুষ্ঠিত হয়েছে।
প্রবীন আওয়ামীলীগ নেতা মঈন উদ্দিনের সভাপতিত্বে এবং সদর উপজেলা যুবলীগ নেতা দুলাল মিয়া ও আল আমিনেন যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক শমসের জামাল, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট নুরে আলম সিরাজী, জেলা পরিষদের সদস্য মোঃ শাহনুর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সদস্য সুদিব দে, সদর শ্রমিকলীগ নেতা মকবুল হোসেন, মেম্বার কাছা মিয়া, আওয়ামীলীগ নেতা ইকবাল মাহমুদ, মনোহর আলী, আবু বক্কর, আলী হোসেন, পিন্টু, ইরান মিয়া, আব্দুস সাত্তার, মহানগর যুবলীগ নেতা রেজাউর রহমান মুস্তাক, মহানগর ছাত্রলীগের সাবেক উপ- সম্পাদক শহিদ অপু,মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ সম্পাদক মিফতাউল হুসাইন লিমন, সদর যুবলীগ নেতা নিজাম উদ্দিন, সুমন আহমদ, কুতুব আহমদ, আবু সুফিয়ান, মাহিন, সৌরভ, কওছর, গিয়াস, নুরুল, মালেক। আরো বক্তব্য রাখেন জেলা ও মহানগর আওয়ামীলীগ, শ্রমিক লীগ, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জালালাবাদ থানা আওয়ামীলীগ, সদর যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment