লক্ষনাবন্দে কমিউনিটি কম্পিউটার প্রশিক্ষন সেন্টারের উদ্বোধন

by News Room

তথ্য প্রযুক্তি ব্যবহার করি , সমৃদ্ধশালী দেশ গড়ি। এই স্লোগানকে সামনে রেখে গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের লক্ষনাবন্দ ক্লাব পয়েন্টে কমিউনিটি কম্পিউটার প্রশিক্ষন ও এজন্টে ব্যাংকিং নিয়ে নাহিদ ট্রেডিং সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টায় ফিতা কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন প্রধান অতিথি ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং এর সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক বিশ্বজিৎ দেবনাথ।

ফুলসাইন্দ ডাকঘরের পোস্ট মাস্টার মোহাম্মদ জয়নুল ইসলাম খানের সভাপতিত্বে ও এলবি গ্রীন ফ্লাওয়ার স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ নোমান আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক ডাঃ হাবিবুর রহমান, ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যাপক মোহাম্মদ কাওসার আহমদ কয়েছ।

মোহাম্মদ ছাদিকুল আলমের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ফখরুল আলমের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা কামরুল ইসলাম, মোগলাবাজার ডাকঘরের পোস্ট মাস্টার মোহাম্মদ জালাল উদ্দিন, আলতাফুর রহমান, রফিকুল ইসলাম, কৈলাশ ডাকঘরের পোষ্ট মাস্টার জিল্লুর রহমান প্রমুখ।

You may also like

Leave a Comment