ছাতকে মামু-ভাগ্নের বিরোধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

by News Room

ছাতক প্রতিনিধি:: ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী গ্রামে দীর্ঘদিনের মামু-ভাগ্নের বিরোধ নিস্পত্তির লক্ষে উভয় পক্ষকে নিয়ে গতকাল শনিবার (১১ সেপ্টেম্বর) এক মতবিনিময় ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম এর পরিচালনায় ছাতক থানাধীন ১৩নং ভাঁতগাঁও ইউনিয়নের ঝিগলী ও খঞ্জনপুর গ্রামের মামু-ভাগ্নের (মাসুক মেম্বার ও সাবাজ মেম্বার) এর মধ্যকার দীর্ঘদিনের বিরোধ নিস্পত্তির লক্ষে ঝিগলী উচ্চ বিদ্যালয় ও খঞ্জনপুর গ্রামে নারী নির্যাতন, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদকসহ থানা এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পলাশ চন্দ্র দাস, ভাঁতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি দবিরুল ইসলাম, এলাকার শালিশ ব্যক্তিত্ব মোহাম্মদ আলী মিলন, কবির মিয়া, মাহমুদুল হাছান সালিক, ফজর আলী, কাপ্তান মিয়া, মাস্টার ফজলুল হক প্রমুখ। ওসি শেখ নাজিম উদ্দীন বলেন- বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।

You may also like

Leave a Comment