339
নিউজ ডেস্ক:মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি।মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে দুপুর ২টায় জামিন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে পরীমনির জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস পাল বলেন, পুলিশ প্রতিবেদন হওয়ার পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন হয়েছে।
পরীমনির পক্ষে জামিন শুনানি করেন মজিবুর রহমান। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পরীমনির জামিনের আদেশ দেন।
জামিনের আদেশ পাওয়ার পর পরীমনির আইনজীবিরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমরা সন্তুষ্ট। জামিনের এই আদেশ কাশিমপুর কারাগারে পৌঁছানোর পর পরীমনি মুক্ত হবেন।
