সিলেটে স্বাস্থ্য কর্মীদের মাঝে ইসলামিক রিলিফের সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদান

by News Room
ডি.এইচ.মান্নাঃ সিলেটে করোনাযুদ্ধের অগ্রসৈনিক ডাক্তার নার্সদের মাঝে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে ইসলামিক রিলিফ বাংলাদেশ পক্ষে ফিল্ড অফিসের কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল হাসান ৮০০শত (পিপিই) হস্তান্তর করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হিমাংশু লাল রায় এর কাছে।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বৃন্দ। উক্ত হস্তান্তর সভায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলেন, আমি মনে করি বর্তমান সময়ের করোনা ও ডেঙ্গু প্রতিরোধে মাঠ পর্যায়ে সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য সকল উন্নয়ন কর্মী ও স্বেচ্ছাসেবকদের ভুমিকা অপরিসীম। এছাড়াও তিনি স্বাস্থ্য কর্মীদের মাঝে ( পিপিই ) দেওয়ার জন্য ইসলামিক রিলিফ’কে ধন্যবাদ জানান।

You may also like

Leave a Comment