190
ডেস্ক রিপোর্ট: সিলেটের সাথে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার সকালে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার পরপরই সিলেট ও কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ট্রেন যোগাযোগ স্বাভাবিক হতে আরো ঘন্টা তিনেক সময় লাগতে পারে বলে সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আব্দুর রাজ্জাক জানিয়েছেন।
স্টেশন ম্যানেজার জানান, চট্টগ্রাম থেকে তেলবাহী ট্রেন(ওয়াগন) সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসছিল। পথে সকাল সাড়ে ৯টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনের ১০ কিলোমিটার অদূরে মোগলাবাজার এলাকায় একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে সিলেটের সাথে ঢাকা-চট্টগ্রামের রেলযোগোযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্ঘটনার পর পরই সিলেট ও কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার তৎপরতা শুরু করে বলে জানান স্টেশন ম্যানেজার।
