158
ডেস্ক রিপোর্ট: সিলেট ঢাকা-মহাসড়কের তেলিবাজারে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া ১১ টায় সড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেট নগরীর মেন্দিবাগের রোকশানা বেগম (৩৫), তার মেয়ে মীম (৮) ও সিএনজি অটোরিকশা চালক আবদুস সালাম (২৫)।
দক্ষিণ সুরমা থানার ওসি মো: মুরসালিন তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সিএনজি’র দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান। আর চালক সালাম মারা গেছেন ওসমানী হাসপাতালে।
ওসি জানান, হবিগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস তেলিবাজার এলাকায় সিএনজি অটোরিক্সাকে চাপা দিলে চালকসহ অপর দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনার পর কিছুক্ষণের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
