সিলেটের খবর টুয়োন্টিফোর ডট কম-এর ইফতার মাহফিল- জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম…….. প্রফেসর ড. তাজ উদ্দিন

by News Room

ইয়াহইয়া আহমদ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মো: তাজ উদ্দিন বলেছেন, জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। দেশ ও জাতির বিভিন্ন ক্রান্তিকালে সাংবাদিকরাই সঠিক পথ নির্দেশনা জাতিকে উপহার দিয়েছেন। বর্তমানেও কল্যাণমূলক সমাজ ব্যবস্থার প্রবর্তনে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।
ড. মো: তাজ উদ্দিন সোমবার অনলাইন পত্রিকা সিলেটের খবর টুয়েন্টিফোর ডটকমের উদ্যোগে আয়োজিত ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
পত্রিকার সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসকাবের আহ্বায়ক কমিটির সদস্য গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও সহকারী সম্পাদক ইয়াহইয়া আহমদের পরিচালনায় নগরীর সোবহানীঘাটস্থ নিজস্ব কার্য্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আজকের সিলেট ডটকম-এর সম্পাদক ও বনপা সিলেট বিভাগীয় কমিটির সহকারী সেক্রেটারী এম সাইফুর রহমান তালুকদার, সিলেট রিপোর্ট ডটকম-এর সম্পাদক ও ওজাসের প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, বিজয় টিভির সিলেট ব্যুরো প্রধান খালেদুর রহমান, আমার বাংলা ডটকম-এর সহকারী সম্পাদক মিসবাহ মঞ্জুর, সিলেট সাংস্কৃতিক পরিষদের সহকারী সম্পাদক সারওয়ার হোসাইন, আরমানি গ্রুপের প্রজেক্ট ডিরেক্টর রুহুল হুদা চৌধুরী নাহিদ, আব্দুল গফুর স্কুল এ- কলেজের প্রভাষক আব্দুর রহীম, মাসিক শিবের বাজার বার্তা’র সম্পাদক মাজহারুল ইসলাম সাদী, সিলেট হলি পাওয়ার এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন ইবনে হায়াত, সিওমেক শিক্ষার্থী জামিল আহমদ প্রমূখ।
সভায় বক্তারা গাজায় ইসরাইলী বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

You may also like

Leave a Comment