362
ডি এইচ মান্নাঃ তারুণ্য নির্ভর সামাজিক সংগঠন গোলাপগঞ্জ স্টুডেন্ট’স ফোরামের বার্ষিক সাধারণ সভা (এ.জি.এম) সম্পন্ন হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) দুপুর ২ ঘটিকায় উক্ত সাধারণ সভা উপজেলা সদরের এক হলরুমে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডি.এইচ.মান্নার সঞ্চালনায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হওয়া সভায় প্রথমে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলওয়াত করেন সংগঠনের সাহিত্য সম্পাদক মাহফুজ খান।
এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জাহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাজন আহমদ।
উক্ত সভায় সংগঠনের বার্ষিক আয় ব্যয়ে ও পরিকল্পনা উত্থাপন করেন সংগঠন সভাপতি সাইফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য বৃন্দ।
