229
জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের কামরাঙ্গী নিবাসী জৈন্তা পূর্বরাজ এলাকার প্রবীণ মুরব্বি, প্রবীণ শিক্ষক, সারীঘাট হাইস্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মৌলভী সিদ্দিক আলী আজ(03/08/21) মঙ্গলবার দুপুর ১টা ৩৯মিনিটে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের নামাজে জানাজা আজ সন্ধ্যা ৭টা ৩০মিনিটে কামরাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
