পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা: জিহান

by News Room

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনি ও আপনাদের পরিবার এবং দেশবাসী, সিলেটবাসী, প্রবাসে থাকা রেমিট্যান্স যোদ্ধা এবং সকল স্তরের মুসলিম জাহানের সবাইকে ঈদুল আজহা শুভেচ্ছা ও “ঈদ মোবারক” জানিয়েছেন সিলেটের খবরের প্রধান বার্তা সম্পাদক সাংবাদিক তৌহিদ জিহান চৌধুরী ।

কোরবানির ঐতিহাসিক শিক্ষা ও তাৎপর্য নিয়ে পবিত্র ঈদুল আযহা সমাগত। ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত করে। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর উদ্দেশ্যে সবকিছু বিলীন করে দেয়ার চেতনা জাগ্রত করে ঈদুল আযহা। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কোরবানি আমাদেরকে অনুপ্রেরণা দেয়। ত্যাগ ও কোরবানির মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আর এর মাধ্যমেই কেবল মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা সম্ভব।

বিশ্ব মুক্ত হোক করোনা ভাইরাসের প্রকোপ থেকে, পৃথিবীতে ফিরে আসুক স্বাভাবিক ভারসাম্য। ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি।

You may also like

Leave a Comment