সিলেট সদর ও জৈন্তাপুরের তৃণমুল মানুষের মাঝে সাংবাদিক গোলজারের খাদ্য সামগ্রী বিতরণ

by News Room

‘পেটের ভেতরে ক্ষুধা আর বাইরে বের হলে করোনা, গরীব মানুষের বাঁচার কোন পথ নাই।’

সিলেট সদর ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন জায়গায় তৃণমুল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের চেয়ারম্যান সাংবাদিক গোলজার আহমদ হেলাল এ কথা বলেন।

আজ সোমবার সকালে ও বিকেলে গ্রামীণ জনপদের খেঁটে খাওয়া মানুষের মাঝে প্রবাসী বিভিন্ন ব্যক্তিবর্গের সহায়তায় করোনাকালে লকডাউনে কর্মহীন ও অভাবী অসহায় পরিবারের মধ্যে তিনি এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি সাধারণ মানুষের খোঁজ খবর নেন।

এসময় তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলা ও জনস্বাস্থ্য টিকিয়ে রাখতে মানুষের চলাচলে বিধি নিষেধ আরোপ ও নিষেধাজ্ঞা এবং অব্যাহত ভাবে কোভিড সংক্রমণের দরুণ মানুষের স্বাভাবিক জীবন যাত্রায় ব্যাঘাত ঘটছে। কর্মহীন ও বেকার হয়ে পড়েছেন অনেক মানুষ।তৃণমূলের প্রান্তিক জনগোষ্ঠী, নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্ত সমাজের লোকজন প্রচন্ড অভাব ও আর্থিক সংকটের মধ্যে রয়েছে।তাই এমুহুর্তে সংকটাপন্ন জনগণের পাশে দাঁড়াতে তিনি বিত্তবান জনগণসহ সকলের প্রতি আহ্বান জানান।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সমাজসেবক তাজুল হাসান, মো: শরীফ আহমদ, মজনু মিয়া ও যুব সংগঠক ফজলে রাব্বী আফজাল সাজু প্রমুখ।

You may also like

Leave a Comment