সিলেট অনলাইন প্রেসক্লাব এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটে অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের এক সভায় দৈনিক সিলেট ডট কম এর সম্পাদক মুহিত চৌধুরীকে আহবায়ক ও বাসস’র ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদকে সদস্য সচিব করে ১১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।
দৈনিক সিলেটের ডাক’র ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিলেট বার্তা ২৪ ডট কম এর সম্পাদক কামকামুর রাজ্জাক রুনু, সিলেট নিউজ২৪ ডট কম এর সম্পাদক খালেদ আহমদ, সমাচার ডট কম এর সম্পাদক শামসুল আলম সেলিম, আমাদের সিলেট ডট কম এর সিলেট প্রতিনিধি মোহাম্মদ তাজ উদ্দিন, সিলেটের সময় ডট কম এর সম্পাদক মেহেদী কাবুল, সিলেট এক্সপ্রেস ডট কম এর সম্পাদক আব্দুল মুহিত দিদার, সিলেটের খবর ২৪ ডট কম এর সম্পাদক গোলজার আহমদ হেলাল, আজকের সিলেট ডট কম এর সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, ডেইলি সিলেট ডট কম এর সম্পাদক কে এ রহিম।সভায় উপস্থিত ছিলেন অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট-এর সেক্রেটারী ইকবাল মাহমুদ, সিলেট সংবাদ ডট কম এর সম্পাদক নিজাম ইউ জায়গীরদার, টাইল্ড নিউজ ২৪ ডট কম এর সহ-সম্পাদক মাজেদুল হক চৌধুরী, সিলেট ওয়াচ ২৪ ডট কম এর বার্তা সম্পাদক সালমান মো. আব্দুল্লাহ, ডেইলি সিলেট ডট কম এর নির্বাহী সম্পাদক মো. মারুফ হাসান প্রমুখ।
উল্লেখ্য, গত ৬ জুলাই ঢাকায় অনলাইন সাংবাদিকদের এক সভায় মোস্তফা জব্বারকে আহবায়ক ও শামসুল আলম স্বপনকে সদস্য সচিব করে জাতীয় অনলাইন প্রেসক্লাব এর আত্মপ্রকাশ হয়। সভায় সিদ্ধান্ত হয় বাংলাদেশের সকল জেলায় অনলাইন প্রেসক্লাব গঠন করা হবে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে সিলেট অনলাইন প্রেসক্লাব গঠন করা হয়েছে।
সিলেট অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
271
previous post
