কিশোরকণ্ঠ মিনি ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন

by News Room

কিশোরকণ্ঠ মিনি ফুটসাল টুর্নামেন্ট-২১ সম্পন্ন হয়েছে। গত ২১শে জুন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ৩২ টি টিমের অংশগ্রহণের মধ্য দিয়ে কিশোরকণ্ঠ মিনি ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন হয়।

২৭ শে জুন রোববার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে নগরীর পুলিশিয়ান স্পোর্টিং ক্লাব ও টিম আবু হানি দল দুটি। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় খেলাটি টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হয়। পুলিশিয়ান স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে টিম আবু হানি কে ২-১ গোলে হারায়। এতে চ্যাম্পিয়ন হয় পুলিশিয়ান স্পোর্টিং ক্লাব এবং রানার্স আপ হয় টিম আবু হানি।

মুবিনুল ইসলামের সভাপতিত্বে এবং মিনহাজুল আবেদিন ও রেদোয়ানুর রাহমানের যৌথ পরিচালনায় টুর্নামেন্টটি পরিচালিত হয়।

মিনহাজুল আবেদিনের পরিচালনায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশন এর ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, সিলেট মহানগরের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মুহিত জাবেদ বলেন একমাত্র খেলাধুলাই পারে তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে। যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তাদেরকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হবে। তরুণ প্রজন্মকে সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি ও মাদকাসক্তি থেকে দূরে রাখতে সকলকে খেলাধুলায় আরো বেশি করে সম্পৃক্ত করা প্রয়োজন। তরুণদের নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সেই কাজটিই করেছে। তরুণ সমাজকে সুস্থ রাখতে এই ধারা অব্যাহত রাখতে হবে। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment