হঠাৎ টমটম শূন্য নগরী

by News Room

নিউজ ডেস্ক: সিলেট নগরীর প্রাণকেন্দ্রকে টমটম (ব্যাটারি চালিত অটোযান) শূন্য করতে অভিযানে নেমেছে প্রশাসন। বুধবার সকালে ৮টা থেকে এ অভিযান শুরু হয়েছে। ফলে নগরীর রাস্তাগুলো এখন প্রায় ফাঁকা। কোথাও যানজট নেই। তবে, হঠাৎ এমন অভিযানে পরিবহন সঙ্কটের কারণে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। গন্তব্যে পৌঁছতে হিমশিম খাচ্ছেন অফিস-আদালত ও স্কুলগামীসহ অন্যরা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইং প্রধান রহমত উল্লাহ সিলেটের সকালকে জানান, আপাতত নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টকে কেন্দ্র করে অভিযান শুরু হয়েছে। পয়েন্টগুলো হচ্ছে, আম্বরখান, সুরমা মার্কেট, সুবহানীঘাট, পুলিশ লাইন, নাইরওপুলসহ আরও কয়েকটি।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখান এলাকাকেই প্রধানত টমটম শূন্য রাখতে যাচ্ছি। পরবর্তীতে পুরো নগরীকে এই ‘অবৈধ’ যান মুক্ত করতে উদ্যেগি নেওয়া হবে। পুলিশ প্রশাসন, অাইন-শৃঙ্খলা কমিটি ও সিলেট সিটি করপোরেশনের যৌথ সিদ্ধান্তে এ অভিযান শুরু হয়েছে বলেও তিনি জানান।

পুলিশের হঠাৎ এমন অভিযানের কারণে নগরবাসী যেমন দুর্ভোগে পড়েছেন। এই অভিযানের বিরুদ্ধে আন্দোলনেও নেমেছেন টমটম চালক ও মলিকরা। তারা বলছেন, উল্লিখিত পয়েন্টগুলো অতিক্রম করা চেষ্টা হলেই টমটমকে জব্দ করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হচ্ছে।

টমটম চালকদের অভিযোগ, প্রশাসনের এমন সিদ্ধান্তের কথা তাদের আগে জানানো হয়নি। তবে রহমত উল্লাহ এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, নগরীতে টমটম প্রবেশের নিষেধাজ্ঞার কথা সংশ্লিষ্টদের আগেই জানানো হয়েছে। এমনকি মাইকিংও করা হয়েছে। তিনি বলেন, আগে তাদেরকে জানানোর পরও এখন তারা অবৈধ যান চালানোর জন্যে আন্দোলনে নেমেছে।

প্রসঙ্গত, বছর পাঁচেক পূর্বে নগরীতে টমটম চলাচলের শুরু থেকেই এগুলো নিয়ে বিতর্ক ছিল। এরফলে কোনো রকমের অনুমোদন ছাড়াইর এগুলো নগরীতে চলাচল করছিলো। লাইসেন্স নিয়ে বিআরটিএ ও সিটি করপোরেশনের টানাটানির কারণেই টমটম বৈধ যানবাহন হতে পারেনি বলে অভিযোগ মালিকদের। কোনো রকমের লাইসেন্স ছাড়া চলাচল করলেও নগরীর পরিবহন সঙ্কট যেমন কমিয়েছিল টমটম, তেমনি বেড়েছিল যানজটও

You may also like

Leave a Comment