129
অসুস্থ বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিল আগামীকাল শুক্রবার বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্যবিধি অনুসরণ করে দোয়া মাহফিলে যথা সময়ে উপস্থিত থাকার জন্য জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।
