188
হোসেন মিয়া,জৈন্তাপুর থেকে: সিলেটের জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে ট্রাকচাপায় দুই শিশুসহ অটোরিকশার পাঁচ আরোহী নিহত হয়। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। এ সময় আহত হয়েছে আরও দুজন।আরো একজন আশংকারত অবস্থায় বলে জানা যায়।
উপজেলার ফেরিঘাট এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই উপজেলার রুপচেং গ্রামের ছাবিয়া বেগম (৪০),সাকিয়া আক্তার (৮),শাহাদাৎ হোসেন (৩মাস),ও সিএনজি ড্রাইভার হোসেন আহমদ (৩৫)এই চার জন নিহত হয়। এবং গুরুতর আহত অবস্থায় হবিবুন নেছা (৩০) মোঃজাকারিয়া(৪৮), হাসিনা বেগম(৩৮) কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রবর্তিতে চিকিৎসাধীন অবস্থায় হবিবুন নেছা (৩০) মৃত্যুবরণ করে।

অনুসন্ধানীতে জানা যায়, আজ রবিবার সকাল ৬ টায় সিএনজিচালিত অটোরিকশাযোগে যাএীরা তাদের এক আত্মীয়ের বাড়ি উপজেলার ভাইটগ্রামে মৃতুর সংবাদ শুনে দেখতে যাওয়ার পথে । আচমকা মহাসড়কে উঠলে দ্রুতগামী একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে চারজন নিহত হয়। এ ছাড়া হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দস্তগীর আহমেদ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন।
