দক্ষিণ সুরমা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

by News Room

দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পুষ্টি সমন্বয় কমিটির সভা ২৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল হক এর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈনুল আহসান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মুন্তাকিম, উপজেলা মৎস কর্মকর্তা মোঃ ছমির উদ্দিন, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, কুচাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল আহমদ কাবুল, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ ইশফাক উদ্দিন চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার লুৎফুর রহমান প্রমূখ।

প্রজেক্টরের মাধ্যমে উপজেলার পুষ্টির চিত্র তুলে ধরেন সূচনা প্রকল্পের দক্ষিণ সুরমার নিউট্রিশন অফিসার শেখ তাওহীদা রহমান।

You may also like

Leave a Comment