সিলেটে যুক্তরাজ্য থেকে আসা আরও ৮৩ প্রবাসী কোয়ারেন্টিনে

by News Room

স্টাফ রিপোর্টার: করোনার নতুন প্রজাতির সংক্রমণ রোধে সিলেটে যুক্তরাজ্য থেকে ফেরতদের জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার(১এপ্রিল) সকাল ৮টা ৫০ মিনিটে যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমান (BG-202) এর একটি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৩ জন যাত্রী নিয়ে অবতরণ করে।

পরে সকাল সাড়ে ১১টায় ইমিগ্রেশন কার্যক্রম শেষে সরকারি নির্দেশনা মোতাবেক সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধায়নে সকল যাত্রীকে ১৪ দিনের জন্য নগরীর ৯টি হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে প্রেরন করা হয়।

হোটলেগুলো হলো-হোটেল অনুরাগে ১১ জন,হোটেল নূরজাহানে ৬ জন, হোটেল হলিগেটে ১৭ জন,হোটেল হলি সাইডে ৩ জন, হোটেল স্টার প্যাসিফিকে ১জন, হোটেল লা রোজে ১৭ জন, হোটেল লাভিস্তা ৮ জন, হোটেল রেইন বো গেষ্ট হাউজে ১০জন, রয়েল প্লাম ১০জন।

মোট ৮৩জন যাত্রী হোটেলগুলোতে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখাপত্র বিএম আশরাফ উল্ল্যা তাহের।

You may also like

Leave a Comment