ছাতকে আমার দেশ আমার পণ্য শ্লোগানে ওয়ালটন ডে অনুষ্ঠিত

by News Room

ছাতক প্রতিনিধি:ছাতকে আমার দেশ আমার পণ্য শ্লোগানে ওয়ালটন ডে উপলক্ষে কেক কাটা ও বর্নাঢ্য অায়োজনে র্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ছাতক ওয়ালটন প্লাজা অফিসের ইনচার্জ মোঃ রুবেল আমীনের নেতৃত্বে ওয়ালটন প্লাজা অফিস থেকে শহর পদক্ষিন করে পুনরায় ওয়ালটন প্লাজায় এসে র্যালী সমাপ্ত হয় এবং ওয়ালটন ডে উপলক্ষে সকল গ্রাহক, শুভাকাঙ্ক্ষীদের নিয়ে কেক কাটা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের এক্সক্লুসিভ ডিলার জসিম উদ্দিন সালমান, ব্যবসায়ী সাদমান মাহমুদ সানি, আদনান হোসেন মিজান, কামরুল হাসান শাওন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব তানভীর আহমদ জাকির, জাকির হোসেন রিপন, জাহেদ খাঁন, হামিদুল হক হামিদ, আব্দুল গনি, আব্দুল্লাহ আল মামুনসহ ওয়ালটনের গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

ওয়ালটন ডে উপলক্ষে ছাতক অফিসের ইনচার্জ মোঃ রুবেল আমীন ছাতকবাসী কে প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ছাতকবাসীর সেবা দেওয়ার জন্য ওয়ালটন এসেছে এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে ছাতকবাসীর সেবা করে যাচ্ছে। সবার আন্তরিকতা ও সহযোগিতায় ওয়ালটন এগিয়ে যাবে। আশা করি আপনারা ওয়ালটনের পণ্য সমূহ ক্রয় করতে সবাইকে উৎসাহ দিবেন।

You may also like

Leave a Comment