নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু, পরিবারে শোকের মাতম

by News Room

মোঃ নাবেদ মিয়া, নবীগঞ্জ থেকে:
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবক জুয়েল মিয়া (১৮), চানপুর গ্রামের শান্তিপুর এলাকার জাহির মিয়ার পুত্র। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অপর দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন, একই গ্রামের আব্দুল মান্নানের পুত্র নানু মিয়া (৩০), তাজ উদ্দিনের পুত্র আলতাব মিয়া (৩১),। শনিবার ২০ মার্চ বিকেলে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের চানপুর নামকস্থানে ঘটনাটি ঘটে।No description available.

স্থানীয়রা জানান, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের চানপুর নামকস্থানে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে জুয়েল মিয়া নামে এক যুবক নিহত হন এবং আরোও দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এদিকে নিহতের ঘটনায় জুয়েল এর পরিবারে চলছে শোকের মাতম।

You may also like

Leave a Comment