255
সিলেটের খবর ডেস্ক: সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য ও নিউজ এ ডটকম’র সম্পাদক ও জাতীয় দৈনিক নবচেতনা’র সিলেট প্রতিনিধি সাংবাদিক এম. এ ওয়াহিদ চৌধুরী’র ৩৫ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। সোমবার (১ মার্চ) রাত ৮ টায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ডঃ রাগীব আলী মিলনায়তনে তাৎক্ষণিকভাবে কেক কেটে এ আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, ক্লাবের সহ-সভাপতি ও সিলেটের খবর ২৪ ডটকম’র সম্পাদক গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক ও রাষ্ট্রীয় গণমাধ্যম বাসস ‘র সিলেট ব্যুরো চীফ মকসুদ আহমদ মকসুদ, ক্লাবের কার্যনির্বাহী সদস্য মাহমুদ হোসেন খান, ক্লাবের সদস্য মোঃ কামাল আহমদ ও সাপ্তাহিক জকিগঞ্জের ডাক’র সম্পাদক ও প্রকাশক রায়হান আহমদ রেহান প্রমুখ।
অনুষ্ঠানে ক্লাব সভাপতি মুহিত চৌধুরী তাঁর বক্তব্যে বলেন শুভ জন্মদিন একটি আনন্দের দিন।তিনি ক্লাবের সদস্য এম এ ওয়াহিদ চৌধুরীর শুভ জন্মদিনে সিলেট অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানান।
সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ তাঁর বক্তব্যে বলেন ,ওয়াহিদের শুভ জন্মদিনের সংবাদটি ফেসবুকের মাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিকভাবে তাঁকে উইস করার একটা সিদ্ধান্ত নিয়েই তাকে ফোন দিয়েছি। সবশেষে একটা সুন্দর আয়োজন হয়ে গেলো, শুভ জন্মদিনে তাঁর ও তাঁর পরিবারে মঙ্গল বয়ে আনুক ।অনাবিল সুখ-সমৃদ্ধি শুভ কামনা জানিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।
