স্টাফ রিপোর্টারঃ মাদক কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও নির্দোষ ব্যক্তিদের হয়রানী না করতে জেলা পুলিশ সুপারের(এসপি) কাছে লিখিত আবেদন করেছেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাগজুর গ্রামের সচেতন জনগণ।
গত ২২ ফেব্রুয়ারী সচেতন এলাকাবাসীর পক্ষে প্রায় দুশত লোকের স্বাক্ষরিত এক আবেদন সিলেটের এসপি’র কাছে দাখিল করা হয়।লিখিত আবেদনে বলা হয়,মাদক কারবারী তাজুল,জামাল ও জয়নাল দীর্ঘদিন থেকে অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রি করিয়া এলাকার যুব সমাজকে ধবংসের দিকে নিয়ে যাচ্ছে।তাদের এ অপকর্মের প্রতিবাদ করলে তারা নিজেদের র্যাবের সোর্স পরিচয় দিয়ে নিরীহ নির্দোষ লোকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে।
লিখিত আবেদনে আরো বলা হয়,উক্ত অপরাধী চক্র তাদের মাদকদ্রব্য ব্যবসা আড়াল করার জন্য র্য্যাব-৯ কে মিথ্যা তথ্য দিয়ে নিরীহ মানুষকে হয়রানী করতে কোম্পানীগঞ্জ থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে যার নং ১২,তাং ১৬/০২/২১ইং।এ মামলায় এলাকার নিরীহ ব্যক্তি সুমন ও ফয়সল কে আসামী করা হয়েছে।এলাকাবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
লিখিত আবেদনে সচেতন এলাকাবাসী প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নির্দোষ ব্যক্তিদের হয়রানী না করতে পুলিশ সুপারের কাছে জোর দাবী জানান।
আবেদনের অনুলিপি স্বরাষ্ট্রমন্ত্রী,ডিআইজি-সিলেট ও কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জের কাছেও প্রেরণ করা হয়।
