241
গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি ) গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি’র জালালাবাদ থানা পুলিশ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আনুমানিক রাত ১১.০০ ঘটিকার সময় জালালাবাদ থানাধীন অস্ট্রেলিয়ার পয়েন্ট পাকা রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএমপির জালালাবাদ থানায় কর্মরত এসআই মোঃ জোবায়েদ খান, টিএসআই শহিদুল্লাহ ও কন্সটেবল কামাল হোসেনসহ একদল ফোর্স নগরীর শিবের বাজার পুলিশ ফাঁড়ি এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও অবৈধ মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, জালালাবাদ থানাধীন অস্ট্রেলিয়ার পয়েন্ট এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করেছে।
এসআই মোঃ জোবায়েদ খাঁন উক্ত সংবাদ জানতে পেরে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে অফিসার ও ফোর্সসহ অস্ট্রেলিয়া পয়েন্টে রাত অনুমান ১১.০০ ঘটিকার সময় জালালাবাদ থানাধীন অস্ট্রেলিয়ার পয়েন্টে পাকা রাস্তার মোড় পৌঁছেন।তখন তারা দেখতে পারেন রাস্তার উপরে থাকা একটি সিএনজি দাঁড়ানো। আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে জালালাবাদ থানার দখড়ী গ্রামের মৃত ছিদ্দিক আলীর ছেলে মোঃ আজির উদ্দিন (৩৩) কে আটক করা হয়। পুলিশ জানায়,তার দেহ তল্লাশী করে তাহার জিন্স প্যান্টের ডান পকেট হতে ০৯(নয়) পিস ইয়াবা ট্যাবলেট) পাওয়া যায়। যাহার মুল্য অনুমান ২৭০০/-(এক হাজার সাতশত) টাকা এবং ০১টি নাম্বার বিহীন উত্তরা মটরস লিমিটেড এর সিএনজি গাড়ী উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মোঃ জোবায়েদ খাঁন বাদী হয়ে আটক ০১ জন আসামীর বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা দায়ের করেন যার নং-৩২, তাং-২৮/০২/২০২১খ্রিঃ, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১০ (ক)/৩৮। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা খাঁন ।
