277
গত ২২ ফেব্রুয়ারি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এর জন্মদিন উপলক্ষে তাঁর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সিলেট নগরীর ছিন্নমূল মানুষের মাঝে কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রুপক চন্দ্র দাস খাদ্য বিতরণ করেন।

ঐদিন রাতে সিলেট নগরীর ছিন্নমূল মানুষের মাঝে তিনি এই খাদ্য বিতরণ করেন। এ বিষয়ে কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্রলীগ সহ- সভাপতি রুপক চন্দ্র দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরে বাংলাদেশে যতজন এমপি ও মন্ত্রী, প্রতিমন্ত্রী-উপমন্ত্রী রয়েছেন, সবচেয়ে সৎ ও যোগ্য হচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আমাদের প্রাণপ্রিয় নেতা ইমরান আহমদ এমপি । তিনি আমাদের সিলেট -৪ আসনের গর্ব এবং সমগ্র বাংলাদেশের সম্পদ। তাই তাঁর জন্মদিনে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সাধ্যমত ছিন্নমূল মানুষের মুখে খাবার আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র। তিনি সবার কাছে মন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া/ আশীর্বাদ করার অনুরোধ জানান।
