প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ’র জন্মদিনে ছাত্রলীগ নেতা রুপক’র খাদ্য বিতরণ

by News Room
গত ২২ ফেব্রুয়ারি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এর জন্মদিন উপলক্ষে তাঁর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সিলেট নগরীর ছিন্নমূল মানুষের মাঝে কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রুপক চন্দ্র দাস খাদ্য বিতরণ করেন।No description available.
ঐদিন রাতে সিলেট নগরীর ছিন্নমূল মানুষের মাঝে তিনি এই খাদ্য বিতরণ করেন। এ বিষয়ে কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্রলীগ সহ- সভাপতি রুপক চন্দ্র দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরে বাংলাদেশে যতজন এমপি ও মন্ত্রী, প্রতিমন্ত্রী-উপমন্ত্রী রয়েছেন, সবচেয়ে সৎ ও যোগ্য হচ্ছেন  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আমাদের প্রাণপ্রিয় নেতা ইমরান আহমদ এমপি । তিনি আমাদের সিলেট -৪ আসনের গর্ব এবং সমগ্র বাংলাদেশের সম্পদ। তাই তাঁর জন্মদিনে  সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সাধ্যমত ছিন্নমূল মানুষের মুখে খাবার আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র। তিনি সবার কাছে মন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া/ আশীর্বাদ করার অনুরোধ জানান।

You may also like

Leave a Comment