বঙ্গবন্ধু গবেষণা সংসদ সিলেট’র মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন

by News Room

সিলেটের খবর ডেস্ক :: মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা সংসদ, সিলেট জেলা শাখার পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে।

গতকাল রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে যথাযোগ্য মযার্দায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। বঙ্গবন্ধু গবেষণা সংসদ, সিলেট জেলা সাধারণ সম্পাদক লেখক-কলামিস্ট, শিক্ষক মোঃ আব্দুল মালিক এর সঞ্চালনায় পুষ্পার্ঘ অর্পণে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা সায়্যিদ আহমদ বহল্লুল, সিটি কাউন্সিলার নাজনিন আক্তার কণা, ডাঃ শামসুননুর মানব, ব্যাংকার কলিমুল্লাহ মিয়া, ছড়াকার তারেশ কান্তি তালুকদার, ব্যাংকার জ্যোর্তিময় দাশ যীশু, কবি চন্দ্র শেখর দেব, কবি রোকসানা আক্তার প্রমুখ।

এ উপলক্ষ্যে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তরা বায়ান্নর ভাষা শহীদসহ মহান মুক্তিযোদ্ধ ও সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবি জানান।

You may also like

Leave a Comment