রাখালগঞ্জে অনলাইন শপিং মাউন্টেইন ফ্যাশন এর সভা অনুষ্ঠিত

by News Room

দক্ষিণ সুরমার রাখালগঞ্জে মাউন্টেইন ফ্যাশন অনলাইন শপিংয়ের মাসিক সভা, বেস্ট-সেলার ও সেলারদের সম্মানি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

গত ১৪ই ফেব্রয়ারী রোববার রাতে দাউদপুর ইউনিয়নের রাখালগঞ্জ মাস্টার প্লাজায় উপজেলার মাঝে এই প্রথম মাউন্টেইন ফ্যাশন অনলাইন শপিংয়ের সভা অনুষ্ঠিত হয়।

লিডিং ইউনিভার্সিটির প্রফেসর আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও
মাউন্টেইন ফ্যাশনের অন্যতম সদস্য এবং উদ্দোক্তা শহিদুর রহমান শাকিবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট গণদাবি পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. হাবিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও ব্যবসায়ী মহিউদ্দিন আল মনসুর, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সার্জেন্ট কামাল আহমদ, ব্যবসায়ী মুজিবুস সামাদ রুনু, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মাউন্টেইন ফ্যশনের উদ্দোক্তা সাদিকুর রহমান ও খালেদ সাহাব। সেলারদের মধ্য থেকে বক্তব্য রাখেন আকরাম খাঁন, এহসানুর রহমান।

পরে উন্টেইন ফ্যাশনের শতভাগ ইনভেস্টার সুহেল আহমদ, মাসিক বেস্ট সেলার মিলাদ আহমদ, দ্বিতীয় বেস্ট সেলার নাহিদুর রহমান তানভীরকে পুরুষ্কার প্রদান করা হয়।

তরুণ্যকে কাজে লাগিয়ে বেকারত্ব সমস্যা কমিয়ে আনা এবং কর্মসংস্হান ও উদ্দোক্তা তৈরি করাই হচ্ছে মাউন্টেইন ফ্যাশনের লক্ষ। গত ৮ জানুয়ারি ৫ জন উদ্দোক্তা নিয়ে মাউন্টেইন ফ্যাশনের যাত্রা শুরু করে। উদ্দোক্তারা হলেন সুহেল আহমদ, সিদরাতুল মুনতাহা, শহিদুর রহমান, খালেদ সাহাব ও সাদিকুর রহমান।
বিগত ১ মাসে মাউন্টেইন ফ্যাশন সর্বমোট ৮৫ টি প্রোডাক্ট সেল করে। তাদের প্রোডাক্টে কোনো সমস্যা থাকলে ৩ দিনের ভিতরে রিটার্ন করার সুবিধা রয়েছে। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment