‘বিশেষ শিশুর পরিচর্যা এবং প্রশিক্ষণ’ বইয়ের মোড়ক উন্মোচন করেন দু’মন্ত্রী

by News Room

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভি আই পি অভ্যর্থনা কক্ষে গত ২৯ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় বিশিষ্ট কলামিস্ট, স্কুল অব গিফ্টেড চিলড্রেনের প্রিন্সিপাল রোটারিয়ান অধ্যক্ষ শামীমা নাছরীন এর লেখা ‘বিশেষ শিশুর পরিচর্যা এবং প্রশিক্ষণ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
বিশেষ শিশুর পরিচর্যা এবং প্রশিক্ষণ বইয়ের মোড়ক উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন এম.পি ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এম.পি।
বইয়ের মোড়ক উন্মোচনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়ের আরিফুর হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক এম.কাজী এমদাদুল ইসলাম, সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ-পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জগদীশ চন্দ্র দাস, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট জেলা পরিষদের সদস্য সাহানুর, ১৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রুপম আহমেদ, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইমদাদ ইমু, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আল আমিন আহমেদ নাঈম, সুমন আহমেদ, বাপ্পি হোসেন, তানভীর আহমদ সহ-অন্যান্য। প্রমুখ
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশিষ্ট কলামিস্ট ‘বিশেষ শিশুর পরিচর্যা এবং প্রশিক্ষণ’ বইয়ের লেখক অধ্যক্ষ শামীমা নাছরীন মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, অবশেষে বইটি আলোর মুখ দেখতে পেলো। হঠাৎ করে কোভিট-১৯ এর কারনে দীর্ঘদিন বইয়ের কাজ বন্ধ ছিলো, গত বছর ২রা এপ্রিল বিশ্ব অটিজম দিবসে বইয়ের মোড়ক উন্মোচন এর কথা ছিলো। অবশেষে সরকারের প্রভাবশালী দু’জন মন্ত্রী মহোদয়ের মাধ্যমে মোড়ক উন্মোচিত হয়ে আলোর মুখ দেখতে পেলো সমাজে অবহেলিত বিশেষ শিশুদের জন্য লিখা আমার বইটি। যার জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। নিজেকে ভাগ্যবান ও ধন্য মনে করছি। শামিমা নাছরীন বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করার বদৌলতে প্রতিবন্ধী সমাজের বিভিন্ন ঘাত- প্রতিঘাত কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তাদের জানি প্রকৃত শিক্ষা ব্যবস্থার আয়োজন করা। অভিভাবকদের প্রশিক্ষণ এবং সমাজ সচেতনতা তৈরি, সেই সাথে তাদের অধিকার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবন্ধী মানুষের ভিতর থেকে কিছু করার প্রয়োজনীয়তা অনুভব করছি। কিভাবে অভিভাবকগণ সরাসরি উপকৃত হবেন, সে চিন্তা থেকে এই বইটি লেখার জন্য বিবেকতাড়িত হই। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment