মেয়াদ উত্তীর্ন শেষে ক্ষমতা ব্যবহার করতে পারবেন না জনপ্রতিনিধিরা

by News Room
তিমির বনিক, শ্রীমংগল থেকে:আজ ৯ জানুয়ারী শনিবার মৌলভীবাজারের শ্রীমংগলে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ বলেছেন, শ্রীমংগল পৌরসভা নির্বাচন অনুষ্ঠান নিয়ে সরকার কাজ করছে। নতুন করে কোন আইনি জটিলতা সৃষ্টি না হলে খুব শীগ্রই শ্রীমংগল পৌরসভা নির্বাচন করা সম্ভব। তিনি বলেন, পৌরসভা এলাকা সম্প্রসারণ নিয়ে হাইকোর্টে একের পর এক রিট দায়েরের কারণে মেয়াদ উত্তীর্ণের ৭ বছর পেরিয়ে গেলেও এখানে নির্বাচন করা যায়নি। তিনি বলেন, দেশের যে সব পৌরসভায় বিরোধীদলের মেয়ররা দায়িত্বে রয়েছেন- দেখা গেছে সেসব পৌরসভার মেয়ররা ক্ষমতায় থাকার জন্য জটিলতা সৃষ্টি করছেন। মেয়াদ শেষ হলে আর কোন জনপ্রতিনিধি ক্ষমতা ব্যবহার করতে পারবেন না। এজন্য আইন সংশোধন করা হবে। যাতে করে মেয়াদ শেষে জনপ্রতিনিধিরা প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারেন। সচিব শ্রীমঙ্গল পৌরসভা নিয়ে জেলা প্রশাসকের গাফিলতিকে দায়ী করে বলেন, জেলা প্রশাসকরা মন্ত্রনালয়ে সঠিক রিপোর্ট না পাঠানোর কারনে আমরা মন্ত্রনালয় থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারিনা। তিনি বলেন, পৌরসভার পরিধি সম্প্রসারণ একটি দীর্ঘ প্রক্রিয়া, এর মধ্যে শ্রীমংগল পৌরসভা নিয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় সম্প্রসারণ ও নির্বাচন দুটোই বিলম্ব হচ্ছে। শনিবার (৯ জানুয়ারী) দুপুরে স্থানীয় জেলা পরিষদ হলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় শ্রীমঙ্গল উপজেলার সামগ্রিক উন্নয়নে সরকারী কর্মকর্তা, জন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সূধী সমাজের প্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এসব কথা বলেন। সিলেট বিভাগীয় কমিশনার এনডিসি মশিউর রহমান এর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সংসদীয় এলাকার সংসদ সদস্য,সাবেক চিপ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহু রহমান, পুলিশ সুপার মো. জাকারিয়া, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রেম সাগর হাজরা, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু দেব বেভুল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমূখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুস শহীদ এমপি শ্রীমংগল পৌরসভার নির্বাচন নিয়ে সম্প্রতি সরকারী দলের মানববন্ধন আন্দোলনে নামার প্রতি ইঙ্গিত করে বলেন, ‘এটা দলের জন্য সপ্তম আশ্চার্য না বা অষ্টম আশ্চার্য ঘটনা’? পৌরসভার সম্প্রসারণ প্রক্রিয়া নিয়ে যা করার আইন কানুন মেনেই সব কিছু করতে হবে। তিনি বলেন, শ্রীমংগলের পর্যটন শিল্প বিকাশে সরকার নানা পদক্ষেপ গ্রহন করেছে। শ্রীমংগলের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে দেশ বিদেশ থেকে প্রতিদিন গড়ে প্রায় ৫ হাজার পর্যটক আসেন। তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি ও হাম হাম জল প্রপাতসহ বিভিন্ন পর্যটন স্পট আধুনিকায়নের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এসময় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে শ্রীমঙ্গলের নৃতাত্তিক বিভিন্ন জনগোষ্ঠির শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।

You may also like

Leave a Comment