221
ছাতক প্রতিনিধি: ছাতকে বালু ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচন অাজ ৯ জানুয়ারী শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ হয় এবং ভোট গণনা পরে ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশন। বালু ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠনের নির্বাচনে সভাপতি পদে ৪ জন প্রতিদ্বন্দিতা করেছেন। মো. বাবুল হোসেন শাহেদ চাকা প্রতিকে ৬৬ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম মোঃ সমছু মিয়া চেয়ার প্রতিকে ৪৯ টি ভোট পেয়েছেন, মো. শাহনেওয়াজ চৌধুরী কাপ-পিরিচ প্রতিকে ৪৪ টি ভোট পেয়েছেন, মো.হাবিবুর রহমান ছাতা প্রতিকে ১৭ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে মো. মুরাদ আলী বাইসাইকেল প্রতিকে ৮২টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম মো. জামিল আহমদ কলস প্রতিকে ৫৯ টি ভোট পেয়েছেন, মো. বাবুল মিয়া আনারস প্রতিকে ৩৭টি ভোট পেয়েছেন। সাধারন সম্পাদক পদে মো.খলিলুর রহমান মাছ প্রতিকে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ১২২ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম মো. আব্দুল মোহাইমিন মই প্রতিকে ৪২ টি ভোট পেয়েছেন, ফখরুল আলম দেওয়াল ঘড়ি প্রতিকে ১২ টি ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে মো. আব্দুর রহমান তালা চাবি প্রতিকে ৭৫ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম সূদীপ কর দোয়াত কলম প্রতিকে ৫৩ টি ভোট পেয়েছেন, মো.আহসানুল হক গোলাপ ফুল প্রতিকে ৪৭ টি ভোট পেয়েছেন। নির্বাহী সদস্য পদে মোঃ খালেছ মিয়া খেজুর গাছ প্রতিকে ১১২ ভোট পেয়ে প্রথম বিজয়ী হয়েছেন, তার নিকটতম মো. মিজানুর রহমান ফুটবল প্রতিকে ৯৮ টি ভোট পেয়ে দ্বিতীয় বিজয়ী, মো. দিলোয়ার হোসেন রিক্সা প্রতিকে ৮৮ টি ভোট পেয়ে তৃতীয় বিজয়ী, মো. জহিরুল ইসলাম ঘোড়া প্রতিকে ৭৭ টি ভোট পেয়ে চতুর্থ বিজয়ী, মো. সিদ্দেক আলী মোমবাতি প্রতীকে ৬৫ টি ও মোঃ দুলাল মিয়া মোরগ প্রতিকে ৬৫ টি ভোট সমান সমান হওয়ায় লটারি করা হয় এবং লটারি করার মাধ্যমে মো. সিদ্দেক আলী মোমবাতি প্রতিক বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ ফয়সাল তালুকদার বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু পরিকল্পনা ও দক্ষতার সহীত নির্বাচন বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে, পুলিশ প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের কর্মকর্তাদের সহযোগিতায় ও সাংবাদিকদের অান্তরিকতায় নির্বাচন টি অালোকিত হয়েছে। সহকারী নির্বাচন কমিশনার অাব্দুল অাজিজ সুজন বলেন, নির্বাচন টি অানন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সহকারী নির্বাচন কমিশনার মোঃ জয়নাল অাবেদীন বলেন, সুন্দর অায়োজনে ও সংগঠনের সকল সদস্যদের অান্তরিক উপস্থিতিতে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ হয়েছে।
