181
শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি:
শ্রীমঙ্গল যুব সচেতন নাগরিক পরিষদের পক্ষ থেকে রবিবার শ্রীমঙ্গল সরকারি এতিমখানা বাচ্চাদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন সরকারি এতিমখানার পরিবারের পরিচালক জনাবা আয়েশা আক্তার বৃষ্টি, সংগঠনের সভাপতি লুৎফুর রহমান লিটন সম্পাদক, গোলাম মস্তফা সবুজ সিনিয়র সহ সভাপতি তিমির বনিক সহ সভাপতি মনির সিরাজী ও সহ সাধারণ সম্পাদক নওশাদ আহমেদ সহ সাংগঠনিক সম্পাদক শেখ রানা সহ সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ সেলিম সহ দপ্তর সম্পাদক আহমদ রুবেল সহ সাধারণ সম্পাদক ইয়াসিন তালুকদার সহ সাংস্কৃতিক সম্পাদক স্বপন মিয়া, আবীর আল আজাদ,ইউসুফ মির্জা প্রমুখ। সংঘটনের ধারাবাহিক কর্মসূচি হিসেবে বিকেল ৩ ঘটিকায় অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠিত হয়। শ্রীমংগল যুব সচেতন নাগরিক সমাজের সভাপতি বলেন এই কার্যক্রম আগামী ১০ তারিখ পর্যন্ত অভ্যাহত থাকবে।



