1.5K
অনলাইন ডেস্ক : মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সিলেট বিভাগীয় কমিটি গঠন করেছে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল মঙ্গলবার গুলশান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি ঘোষণা করেন। এছাড়াও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সারাদেশে ২৫টি কমিটি গঠন করা হয়। সিলেট বিভাগীয় কমিটিতে আহ্বায়ক মনোনীত হয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী, সদস্য এডভোকেট ফজলুল হক আসফিয়া, তাহমিনা রুশদীর লুনা, খন্দকার মোক্তাদির হোসেন, ড. মোঃ এনামুল হক চৌধুরী, সদস্য সচিব ডাঃ সাখাওয়াত হোসেন জীবন, সদস্য আলহাজ্ব জি কে গউছ, দিলদার হোসেন সেলিম, কলিম উদ্দিন মিলন, শাম্মী আক্তার, নাসির চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের শামীম, খালেদা রাব্বানী, নাসের রহমান, এবাদুর রহমান চৌধুরী, হাজী মুজিবুর রহমান চৌধুরী, শেখ সুজাত মিয়া, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, মিসেস সামিয়া চৌধুরী, এডভোকেট আবেদ রাজা, রেজাউল হাসান কয়েস লোদি ও আব্দুল লতিফ।
