233
নজরুল ইসলাম:এফআইভিডিবি’র সুচনা প্রকল্প সিলেট সদর উপজেলার উদ্যোগে মোগল গাঁও ইউনিয়নে কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুচনা প্রকল্পের গভর্নেন্স এন্ড কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার হেলেন সরকার ।
সভায় সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । সভায় বক্তারা বলেন কিশোরীদের পুষ্টি ও জীবন দক্ষতা উন্নয়নে পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধি করতে হবে। দরিদ্র কিশোরীদের লেখাপড়া ও কারিগরি প্রশিক্ষণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। ইভটিজিং ও বাল্যবিবাহ রোধ করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন কোঅর্ডিনেটর সাবিকুন নাহার ,ফিল্ড ফেসিলিটেটর নজরুল ইসলাম, আব্দুল মুক্তাদির , রওশন আক্তার, নাজমা বেগম, মাহবুবা বেগম, শাবানা বেগম, মাহফুজা আক্তার, রাবিনা বেগম ,রুপা বেগম ,জেলি আক্তার, প্রমুখ। সভা শেষে কিশোরীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
