বাংলাদেশ সেলফোন রিপেয়ার এসোসিয়েশন’এর শ্রীমঙ্গলে আলোচনা সভা অনুষ্ঠিত

by News Room

তিমির বনিক, শ্রীমংগল থেকে:গতকাল সোমবার(২১ ডিসেম্বর)দুপুর ১২ ঘঠিকায় শ্রীমঙ্গলের মহসিন অডিটোরিয়ামে বাংলাদেশ সেলফোন রিপেয়ার এসোসিয়েশন শ্রীমঙ্গল কমলগঞ্জ উপজেলার আয়োজনে বাংলাদেশ সেলফোন রিপেয়ার  এসোসিয়েশন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে আশরাফুল খান রুহেল ও অপু চন্দ’এর যৌথ সঞ্চালনায় রফিকুল ইসলাম’এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক সাংগঠনিক সম্পাদক মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ,শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতর সভাপতি এস এম ইয়াহিয়া,শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতর সাধারন সম্পাদক হাজী কামাল হোসেন,শ্রীমঙ্গল পৌর কাউন্সিলর মীর এম এ সালাম,শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সোহাগ।

স্বাগত বক্তব্য রাখেন বাছির উদ্দিন মিন্টু,আব্দুর রহমান রানু ও মোঃ কাওছার আহমেদ।প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মোবাইল এসোসিয়েশন এর সভাপতি মাসুদুর রহমান খান।এসময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতর যুগ্ন-সাধারন সম্পাদক আক্তার হোসেন,হাজবুল হোসেন জুলিয়েট মহাসচিব বাংলাদেশ সেলফোন রিপেয়ার এসোসিয়েশন,রাফি উজজামান রাফি সদস্য কেন্দ্রীয় কমিঠি বাংলাদেশ মোবাইল টেকনিশিয়ান এসোসিয়েশন।এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী,সাংবাদিক, মানবাধিকার কর্মী ,শ্রীমঙ্গল প্রেসক্লাব,শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব,শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও পৌর প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ প্রমুখ।বিশেষ অতিথি অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক বলেন বাংলাদেশ মোবাইল এসোসিয়েশন এর দাবি সমুহ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নজরে আনবেন বলে আশা করেন তিনি।

You may also like

Leave a Comment