প্রথমবার একসঙ্গে

by News Room

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো একসঙ্গে গান গাইলেন হৃদয় খান ও সানিয়া সুলতানা লিজা। গানের শিরোনাম ‘ভাবনা’। গাওয়ার পাশাপাশি গানটির কথা, সুর ও সংগীত হৃদয়েরই করা। এটিই হৃদয় ও লিজার গাওয়া প্রথম দ্বৈতগান। হৃদয় বলেন, গানটি বেশ আলাদা ধরনের। লিজা গেয়েছেও দারুণ। সব মিলিয়ে শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস। লিজা বলেন, হৃদয় খানের কাজে তো সবসময়ই একটা আলাদা ব্যাপার থাকে। ‘ভাবনা’ গানটিও সেরকমই।

মাত্রই গানটি প্রকাশ হয়েছে। এখন শ্রোতাদের ভালো লাগলেই কাজটি সার্থক হবে। হৃদয়ের এই গানে রয়েছে তার ছোট ভাই প্রত্যয় খানের সম্পৃক্ততাও। হৃদয়ের নির্দেশনায় ইনডোরে তৈরি এই গানের ক্যামেরায় ছিলেন প্রত্যয় খান। গতকাল সন্ধ্যায় হৃদয় খানের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় হৃদয়-লিজার প্রথম গান ‘ভাবনা’।

You may also like

Leave a Comment