সিলেটে যাত্রা শুরু করলো দিগন্ত পার্সেল এন্ড ক্যুরিয়ার সার্ভিস

by News Room

স্টাফ রিপোর্টার:দিগন্ত পার্সেল এন্ড ক্যুরিয়ার সার্ভিস সিলেট বিভাগীয় অফিসের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বাদ আছর নগরীর মেন্দিবাগ পয়েন্টস্থ আব্দুল খালিক ম্যানশনের ২য় তলায় উদ্বোধন উপলক্ষে ফিতা কাটা ও মিলাদ-দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দিগন্ত পার্সেল এন্ড ক্যুরিয়ার সার্ভিস সিলেট বিভাগীয় পরিচালক হারিছুল ইসলাম হারিছের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি ও সিলেট জেলাা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি ) এডভোকেট মো. শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গুলজার আহমদ হেলাল,সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা  অধ্যক্ষ শামীম ইকবাল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক এম. কামরুল আই রাসেল,  কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ নেতা তোফাজ্জুল হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন,সিলেটের খবর২৪.কম’র ক্রাইম রিপোর্টার এম এ হান্নান, কাজী আরিফ, জেলা ছাত্রলীগের সাবেক উপ-স্কুল বিষয়ক সম্পাদক শাকিল আহমদ, কোম্পানীগঞ্জের ইসলামপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা কমিটির সহ-সভাপতি আবু সাঈদ, নুর মোহাম্মদ, মো. নুর নবী নয়ন প্রমুখ।
উদ্বোধনকালে মিলাদ ও দোয়া পরিচালনা করেন রোজভিউ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাইফুল ইসলাম।

 

You may also like

Leave a Comment