মিথ্যাচারের প্রতিবাদে পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফিরোজ আলীর নিন্দা ও প্রতিবাদ

by News Room

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : স্যোশাল মিডিয়ায় ছড়ানো মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাবনা জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ফিরোজ আলী। এক বিবৃতিতিতে তিনি জানান, কিছুদিন ধরে একটি চক্রান্তকারী গোষ্ঠী আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বীত হয়ে স্যোশাল মিডিয়ায় বিভিন্ন মিথ্যাচার ও বিভ্রান্তীমূলক অপপ্রচার ছড়াচ্ছে। চক্রান্তের অংশ হিসেবে ইতপূর্বে আমার ফেসবুক আইডি হ্যাক করে আমার ব্যক্তিগত ও সাংগঠনিক তথ্য নষ্ট করা হয়েছে। এ ব্যাপারে পাবনা সদর থানায় জিডিও করা হয়েছে।
তিনি আরও জানান, পাবনার জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক পদত্যাগ করায় দীর্ঘদিন ধরে সভাপতির পদ শূন্য রয়েছে। সভাপতির পদ শূন্য থাকায় সিনিয়র সহ-সভাপতি হিসেবে আমিই সভাপতির দৌড়ে অন্যান্যদের থেকে এগিয়ে রয়েছি। কিন্তু একটি পক্ষ আমার বিরুদ্ধে মিথ্যাচার করে পাবনা জেলা ছাত্রলীগে বিভক্তির অপচেষ্টা চালাচ্ছে এবং সেই সাথে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদেও মিথ্যা, মনগড়া ও বানোয়াট তথ্য পাঠিয়ে বিভ্রান্তী ছড়াচ্ছে।
কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সর্বশেষ ১০ নভেম্বর মঙ্গলবার ভোরের পাতা অনলাইন সংস্করণে ‘শিবির, মাদক ব্যবসায়ী-নারীলোভী ফিরোজ পাবনা জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রার্থী!’ সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
এ ভিত্তিহীন মিথ্যা খবরের সাথে বাস্তবতার কোনো মিল নেই। আমি ‘ভোরের পাতা’য় এ ধরনের মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি এবং “ভবিষ্যতে স্বাধীন গণমাধ্যম নীতিমালার পরিপন্থী এ ধরনের মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য ‘ভোরের পাতা’ কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”
আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে ছাত্রাবস্থা থেকেই কাজ করছি এবং এখনও স্বনামের সাথে পাবনা জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছি। আমি জামাত-শিবিবের রাজনীতির সাথে জড়িত নয় এবং আমারও পরিবারও জামাত-শিবিবের সাথে সম্পকৃত নয়। ভবিষ্যতে কেউ এমন মিথ্যাচার ও বিভ্রান্তী ছড়ালে তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

You may also like

Leave a Comment