গোলাপগঞ্জে অভিজাত বিপনি শোরুম ‘MANGOO’র উদ্বোধন

by News Room

স্টাফ রিপোর্টার: গোলাপগঞ্জে অভিজাত বিপনি শোরুম ‘MANGOO’ এর উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০ টায় গোলাপগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নূর ম্যানশনে (২য় তলায়) অত্যাধুনিক বিপনি শোরুম দোকান ‘ MANGOO ’র শুভসূচনা হয়।মোনাজাতের মাধ্যমে এ প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়।

উদ্যোক্তারা বলেন, গোলাপগঞ্জবাসীর জন্য শিশু ও মহিলাদের সব আয়োজন এবং সর্বোচ্চ সাশ্রয়ী মূল্যের সুবিধা নিয়ে যাত্রা শুরু করল ‘MANGOO’।তারা বলেন, নারী ও শিশু ক্রেতাদের কাপড় ও প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের উপযুক্ত সেবা দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ।

প্রতিষ্ঠানটির সেবার মধ্যে রয়েছে- মহিলা ও শিশুদের কাপড়, বিদেশী প্রসাধনী, বেবি’স আইটেম, শোপিছ, বাহির আমদানীকৃত বিভিন্ন ব্র্যান্ডের আতর, পারফিউম।

প্রতিষ্ঠানটির বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে- একদাম, সার্বক্ষণিক বিদ্যুৎ, সিসিটিভি নিয়ন্ত্রন, মোবাইল/অনলাইন অর্ডার, ক্যাশ অন ডেলিভারী, নিজস্ব পরিবহনে হোম সার্ভিস, মোবাইল ব্যাংকিং/ভিসা কার্ড পেমেন্ট এবং ই কমার্স ওয়েব/ফেসবুক পেইজে প্রোডাক্ট ভিজিট।

You may also like

Leave a Comment