258
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিলেট রিজিওনাল ম্যানেজার সুদীপ্ত চৌধুরীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় তিনি বলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের হয়ে প্রয়াত সুদীপ্ত চৌধুরী দেশে রাজনীতি, গণতন্ত্র ও সামাজিক কাজে ব্যাপক উৎসাহ প্রদান করেছেন। তিনি ব্যবহারের মাধ্যমে সিলেটের রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীদের প্রিয়ভাজন ব্যক্তিত্বে পরিনত হন। তার মৃত্যুতে আমরা একজন সজ্জন এনজিও কর্মকর্তাকে হারালাম। যা সহজে পূরণ হবার নয়। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
