সুনামগঞ্জ জেলা সংবাদদাতা:সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শান্তিগঞ্জের পরিবর্তে জেলা সদরে স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। একই দাবিতে গণস্বাক্ষর সংগ্রহের কার্যক্রম চলছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সুনামগঞ্জবাসী’ এই কর্মসূচির আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, শিক্ষক নেতা গিয়াস উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ রিজেন, সাবেক ছাত্রলীগ নেতা লিটন তালুকদার, সদর উপজেলা জাপার সহ-সভাপতি জামাল উদ্দিন, জাপা নেতা দিপু আহমদ, মহিম তালুকদার, মাইন উদ্দিন তালুকদার, হুসাইন চৌধুরী, হাসিব কাওসার, এনামুল হক শাহরুক, সুমন আহমেদ স্বপন, মোহাম্মদ সেলিম আহমেদ, আজিজুল ইসলাম আজিজ, হাবিবুর রহমান, মো. তাজ উদ্দিন, সালাহ উদ্দিনসহ অনেকে।
সাবেক ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ স্বজন কর্মসূচি পরিচালনা করেন।
এদিকে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় লতিফা কমিউনিটি সেন্টারে জেলা সদরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলাম।
প্রসঙ্গত, ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ বিল গত ২ মার্চ মন্ত্রিসভার বৈঠকে আনুমোদন লাভ করে। এরপর বিলটি গত ৭ সেপ্টেম্বর সংসদের উত্থাপিত হয়। পরে এ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বিশ্ববিদ্যালয়টি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ এলাকায় স্থাপনের সিদ্ধান্ত হয়। তবে শান্তিগঞ্জের পরিবর্তে সুনামগঞ্জ জেলা সদরে বিশেষ করে শহরতলির আশপাশে ক্যাম্পাস নির্মাণের দাবিতে স্থানীয়রা আন্দোলন করছে। এরই মধ্যে সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহের ডাকে জেলা শহরে জনসভা হয়েছে।
