কোম্পানীগঞ্জে ২৬০ পিস ইয়াবা সহ আটক দুই

by News Room

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও থেকে ২৬০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলো- টুকেরগাঁও গ্রামের মৃত তেরাব আলীর ছেলে আব্দুল হাসিম (৪৮) ও নোয়াগাঙ্গেরপাড় গ্রামের শামসুল ইসলামের ছেলে ফারুক আহমদ (৪০)।

পুলিশ সুত্রে জানা যায়, গতকাল ৩০ মে (শনিবার) সন্ধ্যা ৮.৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি রজিউল্লাহ খাঁনের নির্দেশে এসআই সামছুল আরেফিনের নেতৃত্বে এএসআই আমির খসরু তালুকদারসহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় তাদেরকে আটক করা হয়।

স্থানীয়রা জানান আব্দুল হাসিম দীর্ঘদিন থেকে ইয়াবা ব্যবসা করে আসছিল। সে এলাকার যুবসমাজকে ইয়াবা সেবন করিয়ে ধ্বংস করতেছে। তার কাছ থেকে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় ইয়াবা সরবরাহ হত বলেও জানা যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি রজিউল্লাহ খাঁন বলেন, ‘২ জনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। করোনার এই মহামারীতে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে সার্বক্ষণিক মাঠে রয়েছে। তিনি আরো বলেন, কোম্পানীগঞ্জ উপজেলায় অপরাধ করে কেউ পার পাবে না। যেই অপরাধ করুক তাকে আইনের আওতায় আসতে হবে’।

You may also like

Leave a Comment