286
শেখ রিদওয়ান হোসাইন : করোনা প্রাদুর্ভাবে বিপর্যস্ত গোটা পৃথিবী। প্রায় সব ধরণের খেলাই আপাতত বন্ধ ঘোষণা করা আছে। ইতিমধ্যে এই বিশাল সংকটে থাকা পৃথিবীকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কয়েকশো তারকা ফুটবলার ও ক্রিকেটার। এবার জানা গেলো নেইমারেরও ডোনেশন।
অবাক হলেও সত্য এই বিশাল দানের অঙ্কটা এতোদিন লুকিয়ে রেখেছিলেন নেইমার নিজেই। সেটার কারণ হয়তো তিনি চান নি তার এই ডোনেশন নিয়ে কেউ আলোচনা করুক।
আজ ব্রাজিলিয়ান একটি টিভি তা প্রকাশ করে দেয়। নেইমার দানকৃত অর্থ ইউনিসেফ ও ব্রাজিলের একটি ফান্ডে জমা রয়েছে।
