করোনাভাইরাস পরিস্থিতিতে ভাটেরিয়ান সিলেট এর খাদ্যসামগ্রী বিতরণ সম্পন্ন

by News Room


করোনাভাইরাস পরিস্থিতিতে কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের দরিদ্র-খেটেখাওয়া মানুষের কল্যাণে ভাটেরিয়ান সিলেট কর্তৃক গঠিত ‘ভাটেরিয়ান মানবকল্যাণ তহবিল’ এর খাদ্যসামগ্রী আজ (শুক্রবার) দিনব্যাপি স্বাস্থ্যবিধিসম্মতভাবে জনসাধারণের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া হয়েছে। দারিদ্র্যের ভিত্তিতে পূর্বপ্রস্তুতকৃত তালিকানুযায়ী গতকাল বৃহস্পতিবার রাতে ভাটেরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিতরণের জন্য খাদ্যপ্যাকেজ তৈরি করা হয়। আজ শুক্রবার সকাল ৮টায় ভাটেরিয়ান সিলেট এর যুগ্ম সদস্যসচিব এহসান রেজা খানের সঞ্চালনায় ও স্বেচ্ছাসেবী আব্দুশ শুকুরের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ভাটেরিয়ান সিলেট এর আহবায়ক মুহাম্মদ লুৎফুর রহমান, ঘিলাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মিছবাউর রহমান ও ভাটেরিয়ান সিলেট এর সদস্যসচিব শামীম আহমদ। ভাটেরার গৌরব যুক্তরাষ্ট্রস্থ টাইম টেলিভিশনের পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবি কামাল ইবনে শহীদ চৌধুরী ও যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর ইবনে শহীদ চৌধুরীর আশু রোগমুক্তি এবং করোনাভাইরাস থেকে বিশ্বমানবতার মুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল করিম।
ভাটেরিয়ান মানবকল্যাণ তহবিল থেকে ভাটেরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২৩০ জন দরিদ্র-খেটেখাওয়া মানুষের মধ্যে ৯০ হাজার টাকা মূল্যের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে খাদ্যসামগ্রীর পরিমাণ ছিল ৪ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ৫০০ গ্রাম মশুর ডাল এবং ১ লিটার সয়াবীন তৈল।
খাদ্যসমাগ্রী বিতরণসহ সমস্ত আয়োজনে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন শওকত আহমদ, আব্দুল লতিফ লুলু, মো. শফিক মিয়া, মুহাম্মদ লুৎফুর রহমান, আহমদ কবির রিপন, একেএম মিছবাউর রহমান, শামীম আহমদ, একেএম মাহবুবুর রহমান, সুলতান আহমদ, আব্দুর রহমান খান, মো. লুৎফুর রহমান, মোস্তাফিজুর রহমান খান টিপু, মাওলানা আব্দুল করিম, এহসান রেজা খান, হাফিজ খান, মঞ্জুর আহমদ, কামরুজ্জামান, আব্দুল লতিফ, আব্দুল কাইয়ুম চৌধুরী, এজাজ খান, নাসিম হাসান খান, জয়নুল ইসলাম, জসিম আহমদ, জিল্লুর রহমান তায়েফ, রাশেদ, আব্দুশ শুকুর, মাশরাফি ও মোত্তাকি প্রমুখ।
এদিকে, করোনাভাইরাস পরিস্থিতিতে গঠিত ‘ভাটেরিয়ান মানবকল্যাণ তহবিলে’ দেশ-বিদেশের যেসকল ভাটেরিয়ান আর্থিকভাবে এবং স্বেচ্ছাসেবার মাধ্যমে সুশৃঙ্খলভাবে সুষম বন্টনে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভাটেরিয়ান সিলেট আহবায়ক মুহাম্মদ লুৎফুর রহমান, যুগ্ম আহবায়ক মো. শফিক মিয়া ও আহমদ কবির রিপন এবং সদস্যসচিব শামীম আহমদ।

You may also like

Leave a Comment