হাসপাতালে মুশফিক

by News Room

ডেস্ক: মানসিক চাপের পরিবর্তে জ্বরের চাপে পড়েছেন জাতীয় ক্রিকেট দলের দলনেতা মুশফিকুর রহিম। শারীরিক অসুস্থতার জন্য তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার ‍রাতে তিনি হাসপাতালে ভর্তি হন।

ঋতু পরিবর্তনজনিত কারণে এমনটি হতে পারে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।

তিনি বলেন,‘তার অবস্থা আগের চেয়ে ভালো, তিনি এখন অ্যাপোলো হাসপাতালে আছেন। মুশফিক জ্বরের পাশাপাশি লিভারজনিত সমস্যায় ভুগছেন। তবে এখনো সবগুলো রিপোর্ট হাতে আসেনি। শনিবার সবগুলো রিপোর্ট হাতে আসলে বলতে পারবো।

You may also like

Leave a Comment