ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয় বাস্তব:এস এম নুনু মিয়া

by News Room

বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা এস এম নুনু মিয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় বাস্তব। রবিবার
বিশ্বনাথ সদর ইউনিয়নের নতুন বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং”বিশ্বনাথ ইউডিসি” আউটলেট এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন সভাপতিত্বে অনুষ্ঠানে শেখ হাসিনার নেতৃত্বে এবং তাঁর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দিক নির্দেশনায় অল্প সময়ের মধ্যেই দেশে ডিজিটাল বাংলাদেশের কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। দেশের মানুষ ইতিমধ্যেই এই কর্মসূচির সুফল ভোগ করতে শুরু করেছে।
তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী দেশকে ডিজিটাল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে সময় বিএনপি সেটাকে ব্যঙ্গ করেছিল। কিন্তু আমাদের দেশনেত্রী বাস্তবে দেশকে ডিজিটালে পরিণত করে আবারও প্রমাণ করেছেন আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না ।  বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা স্থানীয় বিশেষ ব্যাক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে ফিতা কেটে উদ্বোধন করা হয়।

You may also like

Leave a Comment